অশ্লীলতার দায়ে নিষিদ্ধ অ্যাডাম জাম্পা!
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
প্রতিপ
ক্রিকেটারকে অশ্লীল শব্দ ব্যবহার করায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা
পেসার অ্যাডাম জাম্পা। বিগ ব্যাশের ম্যাচে তিনি এই কা- করেছিলেন। যাতে অজি
বোর্ডের আচরণবিধির ১ নম্বর ধারা লংঘিত হয়েছে। এ কারণে তাকে এক ম্যাচ
নিষিদ্ধ করেছে অজি বোর্ড। পাশাপাশি মোটা অংকের জরিমানাও দিতে হচ্ছে। জাম্পা
নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই আর শুনানির প্রয়োজন হয়নি।
অজি
গণমাধ্যম জানিয়েছে, মেলবোর্ন স্টার্স বনাম সিডনি থান্ডার্স ম্যাচ চলাকালীনই
কুৎসিত শব্দ প্রয়োগ করেন জাম্পা। যে কারণে তাকে নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫০০
ডলার জরিমানা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি হোবার্টের বেলেরিভে ওভালে
মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হ্যারিকেন্স ম্যাচে তিনি খেলতে পারবেন না।
এতে বেজায় বিপদে পড়েছে মেলবোর্ন স্টার্স। কারণ তাদের আরেক ক্রিকেটার নাথান
কোল্টার নাইল ভারতের বিপে বক্সিং ডে টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন।
অ্যাডাম
জাম্পার ক্যারিয়ারে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে
ওয়েস্ট ইন্ডিজের বিপে একই কা- ঘটিয়ে শিরোনামে এসেছিলেন। সেবার অবশ্য
প্রথমবার অপরাধের কারণে কেবলমাত্র ডিমেরিট পয়েন্ট অর্জন করেই শাস্তি এড়ান।
এবার আর পার পাননি। এদিকে মেলবোর্নের অন্য দল মেলবোর্ন রেনেগ্রাডসও চলতি
সপ্তাহের শুরুতে ইমরান তাহির ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে চলে যাওয়ায়
বিপদে পড়েছে।