এই উইন্ডিজকেও সমীহ বাংলাদেশের
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
আয়ারল্যান্ডের
ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর কথা উঠেছিল ফাইনালের
প্রতিপ ওয়েস্ট ইন্ডিজের সেরা দল খেলেনি। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপে যে
উইন্ডিজকে হারিয়েছিলেন মাশরাফিরা, তাতে তো কোনো খাদ ছিল না। যার অর্থ হলো,
ক্যারিবীয় সেরা দলকে হারিয়ে অভ্যস্ত বাংলাদেশ। করোনার ভয়ে জেসন হোল্ডাররা
জানুয়ারিতে খেলতে না এলে টাইগারদের হতাশার কিছু নেই।
বরং ৯ মাস পর
আন্তর্জাতিক ক্রিকেটে মুমিনুলদের প্রত্যাবর্তনকে সুশৃঙ্খল দেখতে চান প্রধান
নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রতিপকে নিয়ে না ভেবে ভালো ক্রিকেট
খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে টাইগারদের প্রতি আহ্বান তার।
জুনে
করোনা মহামারিতে বিশ্ব যখন টালমাটাল, সে সময় ইংল্যান্ডের মাটিতে দ্বিপীয়
সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সে সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসিত
হয়েছিলেন হোল্ডাররা। উইন্ডিজ দলের সেই ক্রিকেটাররাই করোনাকে হাতিয়ার করে
বাংলাদেশ সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। অথচ এ সময়ে বিগব্যাশ,
টি১০-এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তারা।
নান্নু মনে করেন,
হোল্ডার, পোলার্ড, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, ব্রুকস, কটরেল, শাই হোপ,
ফ্যাভিয়ন অ্যালেন, ডরউইচ, এভিন লুইস ও হেটমেয়ারদের না থাকাকে বড় করে দেখার
কিছু নেই। তার মতে, 'ওয়েস্ট ইন্ডিজ দলে কে থাকল না থাকল, সেটা মুখ্য নয়।
আমাদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপে এবং সেরা খেলাটা খেলতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের সেরা খেলোয়াড়দের পাঠাতে পারল কিনা, সেটা
তাদের ব্যাপার। আমাদের সিরিয়াস থাকতে হবে সেরাটা দেওয়ার জন্য। সবার মাথায়
রাখতে হবে, আমরাও ৯ মাস পর টেস্ট খেলতে নামছি।'
জানুয়ারি-ফেব্রুয়ারিতে
অনুষ্ঠেয় দ্বিপীয় সিরিজটি আইসিসি ওডিআই লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ।
সিরিজ জিতলেই বাংলাদেশের নামের পাশে যোগ হবে পয়েন্ট। নান্নুর চাওয়া,
পয়েন্ট অর্জনের জন্য যেন ফোকাস থাকেন ক্রিকেটাররা, 'যখনই সুযোগ পাওয়া যাবে,
সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। কারণ, আমরাও শূন্য থেকে শুরু করছি।'