
মানিক দাস ॥ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে শাহরাস্তি থেকে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন, এএসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
০৬ জুন সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলার বাংলা বাজার-শিবপুরগামী পাকা সড়কের কবিরের চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল করিম (২৭), খাটোরা (পাটোয়ারী বাড়ী) শাহরাস্তিকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। করিমের বিরুদ্ধে শাহরাস্তি থানায় এজাহার দায়ের করা হয়েছে।