ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি আটক
Published : Sunday, 6 June, 2021 at 7:59 PM
চাঁদপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি আটকমানিক দাস ॥
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি আটক করেছেন। ৬ জুন রোববার দুপুরে আটককৃতদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান ও এএসআই আব্দুল মোতালেব গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের আনোয়ার হোসেন টেলোর ছেলে মাসুম (৩২) ও শহরের প্রফেসর পাড়া এলাকার হাসেম গাজীর ছেলে আমিন গাজী (৪৫)। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে বাগাদি নিজ বাড়ি থেকে মাদকের ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি মাসুমকে আটক করা হয়। জিআর ৬৭৫/১৫। অপর অভিযানে প্রতারণা মামলায় ২ মাস সাজাপ্রাপ্ত আসামী আমিন গাজীকে শহরের গুয়াখোলা শ্বশুড় বাড়ি থেকে আটক করা হয়। জিআর ৩৭০/১৯। চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানায়, আটককৃতদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।