ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও সাইকেল বিতরণ
Published : Sunday, 6 June, 2021 at 7:52 PM
চান্দিনায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও সাইকেল বিতরণরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) (২য় সংশোধিত) অর্থায়নে আরডি ও এফএফ মৎস্য চাষী প্রশিক্ষণ এর প্রথম ধাপ সম্পন্ন হয়। এতে চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন লীব ও মৎস্য চাষী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ১৩ জন লীব এর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
শনিবার (৫ জুন) বিকেলে চান্দিনার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন- ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
অন্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন- ওই প্রকল্পের চট্টগ্রাম বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন, চান্দিনার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী সুজয় চন্দ্র রায় সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাতাঘাশী ইউনিয়ন পর্যায়ে লীব মো. আবু সাইদ, গল্লাই ইউনিয়ন পর্যায়ে লীব মো. রেদোয়ান আহমদ প্রমুখ। পরে প্রকল্প পরিচালক চান্দিনার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, লীব ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় করেন।