ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় এ্যাডভোকেট মতিউর রহমান ভূইয়ার ইন্তেকাল
Published : Sunday, 6 June, 2021 at 7:50 PM
চান্দিনায় এ্যাডভোকেট মতিউর রহমান ভূইয়ার ইন্তেকালরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ডের হারং পশ্চিম পাড়া ভূইয়া বাড়ির এ্যাডভোকেট মো. মতিউর রহমান ভূইয়া ময়না (৪২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ..... রাজিউন)।
রোববার (৬ জুন) বেলা ২ টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ও চান্দিনা উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সদস্য ছিলেন। সোমবার (৭ জুন) সকাল ৯টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহীদুল ইসলাম, চান্দিনা উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম সহ আইনজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।