মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট
কুমিল্লা জিলা স্কুল ৯ ইউকেটের জয়ী
কাজী শামীম ।।
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:০৭ এএম |

কুমিল্লা জিলা স্কুল ৯ ইউকেটের জয়ী

নয় ইউকেটের বড় জয় পেলো কুমিল্লা জিলা স্কুল দল ।  গতকাল কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে মুখোমুখি হয় ইথনিকা স্কুল ও কুমিল্লা জিলা স্কুল দল ।  
দিনের শুরুতে টসে জয় পেয়ে প্রথমে ব্যাট করে ইথনিকা স্কুল দল । জিলা স্কুল দলের মুশফিক মেহেদী ও শান্ত’র তোপের মুখে ৬৪ রানে গুটিয়ে যায় ইথনিকা স্কুল দলের ইনিংস। ২৩.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৬৪ রান করে ।   
জিলা স্কুল দলের মুশফিক ১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট, মেহেদী ৭.২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট, শান্তর ৬ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।
জবাবে, জিলা স্কুল দল ৮.২ ওভার ব্যাট করে এক উইকেটের বিনিময়ে ৭০ রান করে জয়ে বন্দরে পৌছে যায়।  দলে পক্ষে ওপেনার শান্ত ১৮ বলে ১৬ রান, মেহেদী (অপরাজিত) ২০ বলে ৩২ রান ও হোসাই বার বলে ১০ রান করে।
ইথনিকা স্কুল দলের তামিম বাহার ২.২ ওভারে ১৫ রান দিয়ে ১ ইউকেট পায়।  ম্যাচ সেরা নির্বাচিত হয় কুমিল্লা জিলা স্কুল দলের মেহেদী।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২