বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০৮ এএম |

 আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২০২৩-২০২৫ টার্মের নির্বাচনে কুমিল্লার মোঃ মোখলেছুর রহমান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সারাদেশে ৭১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত একেএমএ হামিদ এবং মোঃ শামসুর রহমান এর প্যানেল ৩৭ পদের সবকটিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়। উল্লেখ্য, মোঃ মোখলেছুর রহমান আইডিইবি কুমিল্লা জেলা শাখারও ২০২৩-২০২৫ টার্ম সহ পরপর তিন টার্মের সভাপতি। ব্যক্তিগত জীবনে মোঃ মোখলেছুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ কুমিল্লা অঞ্চল থেকে সহকারী প্রধান প্রকৌশলী হিসাবে দ্বায়িত্ব পালন শেষে বর্তমানে পিআরএল-এ আছেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২