বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
র‌্যাবের পৃথক অভিযান
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ আটক ২
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:২৩ এএম |

 কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার।। পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়,    নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৯ ডিসেম্বর কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় কাঠের বাক্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নয়নপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২০)।
অন্য আরেকটি অভিযানে শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন (বড় ভাংগাইন্না) গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২