কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহণের দায়ে দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে অভিযানে কাউকে জরিমানা বা আটক করা যায়নি। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার এএসআই মো. মশিউর রহমান, উপজেলা সহকারি প্রশাসন কর্মকর্তা মো. কাউছার আলমসহ স্থানীয় বাসিন্দারা। 