রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
হত্যা মামলার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৭:৪২ পিএম |

হত্যা মামলার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবনকুমিল্লায় হত্যা মামলার ১৭ বছর পর  তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ নভেম্বর) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় প্রদান করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার এবং তার সহযোগী অ্যাডভোকেট আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সাজাপ্রাপ্তরা হলেন– কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), ফজলু মিয়ার ছেলে কাজল (৪৭) এবং কাশেমের ছেলে হানিফ (৪৩)। রায় ঘোষণার সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৫ সালের কুমিল্লার হোমনা উপজেলার আবদুল হামিদের ছেলে মনির হোসেন (২১) চুল কাটতে সেলুনে যান। সেখান থেকে সন্ধ্যা নাগাদ না ফিরলে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে কাঠালিয়া নদীতে তার লাশ পান স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মনিরের বাবা আবদুল হামিদ। ২০০৬ সালে থানা পুলিশ মামলায় চার জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। পরে তারা স্বীকার করে জায়গা সম্পত্তির বিরোধে মনিরকে তারা হত্যা করেছে। আসামিদের একজন আগেই মারা গেছে। আদালত রবিবার বাকি তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আইনজীবী মুজিবুর রহমান বাহার বলেন, ‘ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২