সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৭:০৩ পিএম |

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যাদক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া।

এর আগে শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যার ঘটনা ঘটে।  
নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।  

নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া আরও জানান, ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার ছোট ভাই আব্দুর রহিম। সেখানেই তিনি বিয়ে করেছেন। আফ্রিকার উজালা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। ছুটিতে এসে গত আগস্ট মাসে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ান কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান।  

রোববার সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে তার মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিমের আরও এক ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২