শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
স্বপ্নপূরণের আশায় কানাডায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন আকাশ
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১:২৬ পিএম |

স্বপ্নপূরণের আশায় কানাডায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন আকাশচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলাউদ্দিন আল আজাদ ওরফে তুহিন মালিতা ও নুরুন্নাহার আজাদ দম্পতির প্রথম সন্তান পারভেজ আজাদ আকাশ।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ও বিনয়ী হওয়ায় আকাশ ছিলেন সকলের প্রিয়। নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে অর্থাৎ বাবা-মার স্বপ্নপূরণে তার চেষ্টা ছিল নিরন্তর। সেই স্বপ্নপূরণের আগেই চিরদিনের মতো হারিয়ে গেলেন পারভেজ আজাদ আকাশ।

কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদে স্নাতক শেষ সেমিস্টারের মেধাবী ছাত্র পারভেজ আজাদ আকাশ গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মন্ট্রিল শহরে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত‍্যুকালে তার বয়স ছিল ২৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর সোমবার সকাল ৬টায় আকাশের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছনোর কথা রয়েছে। ওই দিন বেলা ১২ মরহুমের মরদেহ চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড় এলাকার বাড়িতে নেওয়া হবে। দৌলাতদিয়াড়ে কিছু সময় রাখার পর পৈত্রিক ভিটা গোপালপুরে নেওয়া হবে এবং বাদ যোহর গ্রামের কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, দুই সন্তানের মধ্যে পারভেজ আজাদ আকাশ ছিলেন বড়। ছোট ছেলের নাম আবীর আজাদ। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে গ্রাম ছেড়ে চলে আসেন চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে। সেখানে ফায়ার সার্ভিস পাড়ায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী (ভিজে) মাধ্যমিক বিদ‍্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব‍্যাচের ছাত্র আকাশ এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য কানাডায় যান এবং মন্ট্রিল শহরের রেজিনা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে স্নাতক ভর্তি হন। মৃত্যুর আগে স্নাতক শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।

তার অকাল মৃত্যুতে বাবা-মা,আত্মীয় -স্বজন ও বন্ধুমহলে শোক নেমে এসেছে। নিহতের বাবা প্রিয় সন্তানের রূহের মাগরিফাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২