বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তানভীর দিপু
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ২:৫৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২২ ৩:০৬ পিএম |

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ২০০৫  সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ করে যুবলীগ নেতাকর্মীরা। সকালে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্যা খোকন, আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদীসহ অন্যান্যরা। কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডের যুবলীগ নেতা কর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করে ওই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে। সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
পরে দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে পৃথক বিক্ষোভ মিছিল র‌্যালি করে দক্ষিণ জেলা যুবলীগ। জেলা যুবলীগ নেতা শাহীনুল ইসলাম শাহীন ও আবদুস সোবহান সেলিমর নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।    
কুমিল্লা মহানগর ও জেলা যুবলীগ ছাড়াও বিভিন্ন উপজেলা যুবলীগের পক্ষ থেকেও কেন্দ্রিয় এই কর্মসূচি পালন করা। সকাল ১০ টায় এক যোগে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে যুবলীগ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২