বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২:১০ পিএম আপডেট: ১২.০৮.২০২২ ১২:১৩ পিএম |

কুমিল্লায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু কুমিল্লার বরুড়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আহত জুলহাস মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৭ আগস্ট জুলহাস মোল্লার পিঠে ছুরিকাঘাত করেন একমাত্র ছেলে লিমন মোল্লা। তাদের বাড়ি উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে। জুলহাস ওই বাড়ির মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে।  

জানা গেছে, গত ৭ আগস্ট জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তার ঝগড়া করছিলেন। এ সময় তাদের একমাত্র ছেলে লিমন বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। রবিবার তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।


কুমিল্লা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‌‘জুলহাস মোল্লার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আমরা চিকিৎসা দিয়েছি। কিন্তু তার আঘাতটা বেশি ছিল। এ কারণে তাকে বাঁচানো যায়নি।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। গতকাল রাতে লোকটা মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২