মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
মাশরাফিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে রাখার দাবিতে ক্ষুদে ভক্ত তনচংগ্যার বাই সাইকেল যাত্রা
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:৫৬ পিএম |

মাশরাফিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে রাখার দাবিতে ক্ষুদে ভক্ত তনচংগ্যার বাই সাইকেল যাত্রাবাংলাদেশ ক্রিকেট এখন আইসিইউতে যা মাশরাফি ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর সম্ভব নয়।বাংলাদেশ ক্রিকেট কে বাঁচাতে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি’র প্রেসিডেন্ট পদে রাখার দাবিতে প্লেকার্ডে বিভিন্ন শ্লোগান বয়ে বাই সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদেশ্যে যাত্রা শুরু করেছেন সুশীল তনচংগ্যাের ছেলে বীর কুমার তনচংগ্যা(২২)।

বুধবার (২৮ শে ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর টাউনহল এলাকায় যাত্রা বিরতিকালে নিজের প্রতিবাদের কথা গুলো তুলে ধরেন।

সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কুক্যাছড়ি এলাকার সুশীল তনচংগ্যাের ছেলে বীর কুমার তনচংগ্যা ত্রিপুরা। 

বাংলাদেশ ক্রিকেট কে বাঁচানোর উদ্যোগ ছাড়াও আরেকটি উদ্দেশ্য হলো রক্তের অভাবে কেউ পৃথিবী ছেড়ে অকালে যেতে না হয় তাই রক্ত দানের উৎসাহ দেওয়া।কারন সে একজন রক্ত দাতা এবং তার রয়েছে "কাপ্তাই ব্লাড ব্যাংক নামে রক্তদাতা একটি সংগঠন।

বীর কুমার তনচংগ্যা ত্রিপুরা বলেন, বাইসাইকেলে ‘ভ্রমণ করা আমার এতো শখ নয়।আমি মনে করি,বাংলাদেশ ক্রিকেট এখন আইসিইউতে,যা মাশরাফি ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়।তাই এই বার্তা টেকনাফ টু তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছাতে চাই।

তনচংগ্যা ত্রিপুরা আরও বলেন, আমার পায়ের লিগামেন্ট যা আমার রাইড করা বড় সমস্যা।যার কারণে রাইড শেষ করা সময় বেশি নিতে হচ্ছে।এছাড়া সবার সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি সব জায়গায় থেকে।এই যাত্রাতে যত কষ্ট হোক মাশরাফি ভাইয়া যখন প্রেসিডেন্ট হবেন আর রক্ত দাতারা যখন মুমূর্ষু রোগীর পাশে দাড়াবে,তখন এর চাইতে আর খুশির কিছুই নেই।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২