শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৭:১২ পিএম আপডেট: ০৩.০৮.২০২২ ৭:১৩ পিএম |

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতসংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ কামাল উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাতে আমিরাতের আজমান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি কামালকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দীর্ঘ ১৮ বছর ধরে প্রবাসে রয়েছেন কামাল। তিনি একটি লন্ড্রি দোকানে কর্মরত ছিলেন ।

কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়। তার বাবার নাম মুহাম্মদ নিজাম উদ্দিন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২