শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
আইনমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নুরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রকাশ: শনিবার, ২ জুলাই, ২০২২, ৯:১১ পিএম |

আইনমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নুরের বিরুদ্ধে ঝাড়ু মিছিলব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নূরুল হকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি আইনে ভিপি নূরের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। ১৯৭১ সালে যারা স্বাধীনতায় বিরোধিতা করেছেন তারাই পদ্মা সেতুর বিরোধিতা করছেন। পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নব্য রাজাকার আখ্যা দিয়ে বিচারের আবেদন জানাই।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২