শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
আগামী ১১-১৩ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:৪৯ পিএম |

আগামী ১১-১৩ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী জানান, আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন হবে। 

তিনি আরো জানান, তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেশনগুলোসহ অন্যান্য বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সম্মেলনের পুরো কর্মসূচি চূড়ান্ত হতে আরো কিছুটা সময় লাগবে।

সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই ডিসি সম্মেলন হয়েছে। এরপর কোভিড-১৯ মহামারির কারণে গত বছর (২০২০ সাল) ও চলতি বছর (২০২১) সম্মেলন হয়নি।

চলতি বছরের ৫ থেকে ৭ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে তা স্থগিত করা হয়।

সাধারণত প্রতি বছর জুলাই মাসে সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন। ২০১৯ সালে ডিসি সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২