বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর ১৬তম সভাপতি হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ বিষয়ে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের ভিত্তিতে সেনাপ্রধান গত ২৪ ডিসেম্বর থেকে বিওএএর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। 