রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
ভারতে পালানোর সময় ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালিয়েছে দালাল
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৭ পিএম |

ভারতে পালানোর সময় ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালিয়েছে দালালবাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়! টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বন দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়েছে পাঁচ শিশুসহ ১১ জন। এদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের হাজির করা হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়।‌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তারা পালানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ করে তারা জানান, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। ভারতে যেতে এক দালালের শরণাপন্ন হন তারা।

গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশী নারী অভিযোগ করে বলেন, দালালের সাথে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু এপারে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।
শেষপর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন। তাদের সকলকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২