শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
৪৪তম বিসিএস: তিন দিনের মৌখিক পরীক্ষা স্থগিত
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১:৪৭ এএম |




চুয়াল্লিশতম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ অগাস্টের মৌখিক পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। কমিশনের জনসংযেগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সোমবার পিএসসির এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এ পরিস্থিতিতে গত ২৪ জুলাই পিএসসি তাদের বিভিন্ন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
৩১ জুলাই পর্যন্ত অ নুষ্ঠেয় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ক্যাডার-নন ক্যাডার) ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। নন-ক্যাডারের সব লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষাও ওই সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২