বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
আরো চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১২:২১ এএম |

 আরো চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত


কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “সূচি অনুযায়ী আগামী সপ্তাহের ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ অগাস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। চলমান পরিস্থিতি বিবেচনায় সেগুলো স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।”
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার কারণে এর আগে ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলোও নিতে পারেনি শিক্ষাবোর্ডগুলো। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে কারফিউ।
তার আগে ১৬ জুলাই থেকেই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২