সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল শুরু
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৭:১৬ পিএম |

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল শুরুসরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন সড়ক ও রেল পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে অবরোধকারীরা সরে গেলে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়।

বুধবার (১০ জুলাই) বিকালে অবরোধ শেষে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি জানায় ঢাকা রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ। এর আগে দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছিলেন, দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দাবি আদায়ে দুপুর ১২টার আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর কাওরান বাজার রেলগেটে রেল লাইনের ওপর কাঠের স্লিপার উঠিয়ে দিয়ে রেল পথ অবরোধ করেন। এরপর দুপুর ১২টা থেকে প্রায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওই দিকে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে ঢাকা থেকে যেসব ট্রেন শিডিউল ছিল সেগুলো বিলম্ব হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এর আগে গতকাল (৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২