কক্সবাজারের টেকনাফে সুপারির বস্তার ভেতরে করে পাচারকালে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিনসহ মো. হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝরনা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। আটক মো. হেলাল উদ্দিন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে।