বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
হোমনায় প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে অটো চালক আটক
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১:০৩ এএম |

   হোমনায় প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে অটো চালক আটক
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলায় এক মানুষিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  গত ৮ জুন চান্দেরচর ইউনিয়নের বাশগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তাজুল ইসলাম (৩০) নামের  একজন অটোচালক কে গ্রেফতার করেছে  হোমনা থানা পুলিশ।সে  চান্দেরচর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের  মৃত শাহ আলমের ছেলে। সে পেশায়  অটো রিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুন   রাত সাড়ে ৯ টার দিকে মানুষিক প্রতিবন্ধী কিশোরী  তার নিজ বাড়ির পাশে দাড়িয়ে ছিল। এ সময় তাজুল ইসলাম নামের এক অটো চালক তাকে  ফুসলিয়ে বাঁশগাড়ীর গ্রামের পাশে শহিদনগর কবরস্থানের নিকট নির্জন স্থানে  নিয়ে  ধর্ষণ করে। পরে সে অসুস্থ্য হলে
তাঁর বাড়ির সামনে রেখে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে।  পরে  ঘটনাটি  স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্ঠা করে ব্যার্থ হয়। পরে ১৩ জুন কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে  রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত অটোচালক কে  গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান এ বিষয়ে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে  মামলা করেছেন।  অভিযুক্ত অটো চালককে  গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২