সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১:২৪ এএম |

  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক হুমায়ন কবির(৪৬) নিহত হয়েছেন। তিনি দিনাজপুর জেলার সিড়িবন্দর থানার ফোরনমিত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
নিহতের প্রতিবেশি ট্রাক চালক আসাদুর রহমান ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাউল ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ান করে ট্রাক(ঢাকামেট্রো-ট-১৩-৬১২১)। পথিমধ্যে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক হুমায়ন কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক চালক হুমায়ুন কবিরের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে নিহত ট্রাক চালক হুমায়ুন কবিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২