শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:৫৬ এএম |


 ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন
ইসমাইল নয়ন।। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত মঙ্গলবার (৪ জুন) বিকেলে অভিযান চালিয়ে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ সেকান্দর আলী (২২) কে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই মিথুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ বড়ধুশিয়া
পশ্চিমপাড়া ময়নাল মেম্বারের বাড়ির সামনে (বড়ধুশিয়া - গোলাবাড়িয়া) গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ সেকান্দর আলীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে এবং অপর আসামী মোঃ নুরুল ইসলাম(৪৫) পালিয়ে যায়।
মোঃ সেকান্দর আলী ব্রাহ্মণপাড়া থানার শশীদল (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মাদু মিয়ার ছেলে এবং পলাতক আসামী মোঃ নুরুল ইসলাম একই এলাকার শশীদল পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২