রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িচংয়ে বন্ধুদের সাথে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১:০১ এএম |

  বুড়িচংয়ে বন্ধুদের সাথে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্ধুদের সঙ্গে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রবিবার বিকাল ৪টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের গোমতী নদীর চরে এ ঘটনা ঘটে।
নিহত রবিন উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর খলিফা বাড়ির মৃত আলম মিয়ার ছেলে। সে গোবিন্দপুর নলেজ কেয়ার স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নিহত রবিনের চাচা মনির হোসেন জানান, বিকালে রবিনসহ ৪ বন্ধু বাড়ির পাশে কুসুমপুর গোমতী নদীর চরে তালের সাস পাড়ার জন্য যায়। বন্ধুদের অনুরোধে রবিন তাল পাড়ার জন্য গাছে উঠে।
এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৪৪ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় রবিন।
স্থানীয়রা রবিনকে উদ্ধার করে গোবিন্দপুর বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা করে রবিনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২