শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
মেডিকেলে ভর্তির ফল প্রকাশ দুয়েক দিনেই
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫২ এএম |



এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামী দুয়েক দিনের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনার কথা বলেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিঞা। গত শুক্রবার মেডিকেল কলেজগুলোর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
টিটু মিঞা বলেন, “আমরা সাধারণত এক-দুইদিনের মধ্যে ফলাফল দিয়ে দিই। পরীক্ষা হয়েছে একদিন হল। আমরা রেজাল্ট পাবলিশ করার জন্য কাজ করছি। আগামীকাল (রোববার) আর্লিয়েস্ট সম্ভাবনা আছে রেজাল্ট পাবলিশ হওয়ার। কাল বিকালে নইলে পরশু দিন দিব।”
শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২