বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
দাউদকান্দি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক নিহত: আহত ২০
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৫ এএম |


  দাউদকান্দি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক নিহত: আহত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে চালক নিহত হয়েছে। দূর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী  এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে পাঠায়।
দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো: সেলিম রেজা জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস চালক মো: শামসু (৩৫) মারা যায়। আহতদের যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২