সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুন
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ১:১৪ পিএম |

১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুনরাজধানীসহ সারা দেশে গত ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রবিবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, এসময়ে মোট ১১টি আগুন লাগানোর খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনার মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) তিনটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) দুটি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটেছে।

১৫ ঘণ্টায় অগ্নিসংযোগে ছয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপ, একটি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করে। 

এসব ঘটনার মধ্যে শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীর কাফরুল বিহঙ্গ বাসে আগুন, ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনে, রাত ৯টা ৪৫ মিনিটে জয়পুরহাটে ১টি পিকআপে, ১১টা ৩৫ মিনিটে কুমিল্লা পাপিয়া পরিবহন বাসে, ১১টা ৫৭ মিনিটে ধানমন্ডি ল্যাবএইডের সামনে মৌমিতা পরিবহনের বাসে এবং ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশিতে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এছাড়া শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনে আগুন (তিনটি বগি), রাত দেড়টায় বগুড়ায় একটি ট্রাকে, ১টা ৪০ মিনিটে ফেনীর লালপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে এবং রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

আর আজ রবিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড এলাকায় সিএনজি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২