সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন জ্যোতিষ সিংহ খোকন
প্রদীপ মজুমদার
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১২:০৩ এএম |


কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন সাত দিনের রাষ্ট্রীয় সফর শেষে ১৬ নভেম্বর বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। আলীশ্বর বিহারে এসে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, বাবু বিনোদ সিংহ, যদু সিংহ, নরেশ সিংহ, ইউপি সদস্য দীলিপ সিংহ, অজয় কুমার সিংহ, সঞ্জয় সিংহ, সুজিত সিংহ প্রমুখ।
জানা যায়, বাংলাদেশ সরকার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান পূর্ণ্যভূমি নেপালের লুম্বিনীতে শতকোটি টাকা ব্যয়ে বিহার কমপ্লেক্স নির্মাণ করবেন। এই উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ও অন্যান্যদের মধ্যে ২৮ জন নেপাল সফর করেন।
সফরকারী জ্যোতিষ সিংহ খোকন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে বিহার কমপ্লেক্স নির্মাণ কাজ খুব সহসায় শুরু হবে। সেই জন্য আমরা নেপাল সফর করেছি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২