শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৮:১৮ পিএম |

ঢাকায় আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল
১৮ নভেম্বর ঢাকায় আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ২২ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ১৮ নভেম্বর কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আরও কতিপয় আগ্রহী পর্যবেক্ষকদল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই। তালিকাটি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানানো হবে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২