মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোটে আওয়ামীলীগের আনন্দ মিছিল
ইমরান হোসেন সোহান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:২৬ এএম |


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা সদরের লোটাস চত্বর থেকে মিছিলটি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুফিয়া ম্যানশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর এমরান বাহার, পৌরসভা ছাত্রলীগ সাবেক সভাপতি ইউসুফ, উপজেলা ছাত্রলীগ নেতা ওবায়েদুল হক, মৌকরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, হেসাখাল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এয়াকুব আলী রায়হান, যুবলীগ নেতা ইউনুস মিয়া নোমান, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা বেছু, শাহজাহান, ছাত্রলীগ নেতা ফয়সাল, শাওন প্রমুখ।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২