মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১১:৫২ এএম |

সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮১ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিপুলসংখ্যক বিজিবি সদস্যকে বিভিন্ন স্থানে নিয়োজিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২