সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা আলাল
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম |

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা আলালনাশকতার অভিযোগ ও বিস্ফোরক আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (১ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিএনপিপন্থি আইনজীবীরা ও আলাল নিজে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষ তাকে রিমান্ডে চেয়ে জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২