শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় পিস্তলসহ সন্ত্রাসী বুলেট গ্রেফতার
তানভীর দিপু
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৩ পিএম |

কুমিল্লায় পিস্তলসহ সন্ত্রাসী বুলেট গ্রেফতার১৫ মামলার আসামী বুলেটকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার  করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার তকদীর হোসেন বুলেট ওরফে জলিল  (৩৪) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা।
বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।  
পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা পুলিশ  বুলেটকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ব্রাজিলের তৈরী ৭.৬৫ বোরের একটি পিস্তল জব্দ করে। পরে তার বিরুদ্ধে   সদর দক্ষিণ মডেল থানায়  অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৬ টি মামলা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার বুলেটকে আদালতে প্রেরণ করা হয়। 
পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান আরো জানান,  গ্রেফতার বুলেটের বিরুদ্ধে ৮টি মাদক , ১টি অস্ত্র, ২টি ডাকাতি মামলা, ২টি দস্যুতা ও ২টি অন্যান্য অপরাধের মামলা  আদালতে বিচারাধীন রয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২