শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
চান্দিনায় তীরচর মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ এএম |

 চান্দিনায় তীরচর মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন
কুমিল্লার চান্দিনায় আতিকিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের ওই মাদ্রাসার ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাদেকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, কুমিল্লা শিক্ষা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন তীরতর আতিকিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত সহকারী অধ্যাপক মতিন সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি মো. মহিউদ্দিন, মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য মো রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর ভূইয়া, কামরুজ্জামান মানিক।
এসময় উপস্থিত ছিলেন এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক সভাপতি এমদাদুল হক সুমন মুহরি, তীরচর ওয়ার্ড সদস্য মো. মাইনুউদ্দিন মাজেদ, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আক্তার প্রমুখ।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২