বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
টাকা ছিনিয়ে নিতে চাইলে ছিনতাইকারীদের বাধা, ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৩ পিএম |

টাকা ছিনিয়ে নিতে চাইলে ছিনতাইকারীদের বাধা, ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহতনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাইনাদি এলাকায় রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস সিকদারের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার হাট চুনাখালি ঠিকদান এলাকায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেবের বাড়িতে ভাড়া থাকতেন ও পেশায় সবজি বিক্রেতা।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, প্রতিদিনের মতো যাত্রাবাড়ী থেকে নিজের ব্যবসার সবজি কিনতে আক্কাস আলী টাকা নিয়ে ভোরে বাসা থেকে বের হন। এ সময় পাইনাদি এলাকায় রাস্তায় একদল ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন তার বুকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।


তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২