বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু আ’লীগের
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৩ এএম |



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। সোমবার দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে সারাদেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যারা পরবর্তীতে পর্যায়ের অন্যান্য নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দেবেন।
জানা গেছে, শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এ বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে দলীয় নির্বাচনী ক্যাম্পেনার প্রশিক্ষণের আয়োজন করেছে দলটি। আর এ লক্ষ্যেই সোমবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করা হয় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের।
এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সাবেক সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ‘অফলাইন ক্যাম্পেইন’-এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর ও সহকারি ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।
প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২