সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১২ এএম |



আলু পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা সেটা মানছে না। সোমবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ১৩১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৫০টি টিম কর্তৃক ৭৩টি বাজারে বাজারে অভিযান পরিচালনা করে।
এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২