শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
বরুড়ায় বটতলী যুদ্ধ দিবস পালিত
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৬ এএম |


কুমিল্লার বরুড়ার পয়ালগাছা ইউনিয়নে বটতলী সন্মুখ যুদ্ধ দিবস পালিত হয়েছে। মুক্তিযোদ্ধের পাঁচ  শহীদদের স্মরণে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।  ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাকিস্তানী সৈন্যদের সাথে সন্মুখ যুদ্ধ হয় বটতলীতে। ঐ সময় ৫ জন মুক্তিযোদ্বা শাহাদাৎ বরণ করেন। আলোচনা সভায়  সভাপতিত্ব করেন পয়ালগাছা কলেজের অধ?্যক্ষ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা উপস্থিত ছিলেন।
সন্মুখ যুদ্ধে শাহাদাৎকারীদের স্মরণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও  সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাজী আরিফ-বাবলু শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঈনুল হক স্মৃতি পাঠাগারের সভাপতি হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইকবাল ও স্মৃতি সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম, রক্তঋণ সামাজিক সংগঠনের কার্যনির্বাহী সদস?্য কাজী মাইনুল হোসেন।
অনুষ্টানে স্থানীয় স্কুল কলেজের শিক্ষক শীক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এখানে তিনটি পাঠাগারকে মুক্তিযোদ্ধ বিষয়ক বই ও স্কুল গুলোতে গাছের ছারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।
অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা ও পরিচালনা করেন কাজী আরিফ -বাবলু শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সহসভাপতি মোহাম্মদ শাহজালাল  প্রধান শিক্ষক একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ?্যালয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২