মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু রোগী ঢাকায় না পাঠানোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০০ পিএম |

ডেঙ্গু রোগী ঢাকায় না পাঠানোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরেরডেঙ্গু রোগী ঢাকায় না পাঠানোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইল ছবি
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। সুতরাং যে যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকারের এ প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার সকালে এই আহ্বান জানান হয়। এর আগে গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর ঢাকায় রোগী না পাঠাতে নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ডেঙ্গু বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়।

তিনি আরও বলেন, ঢাকার তুলনায় ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২