রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৭ এএম |


হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জসী উদ্দিন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার ও মো. তাইজুল ইসলাম মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানো, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই দিবস উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নয়ন মেলায় হোমনা পৌরসভা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এক টুকরো হোমনা ফেইসবুক গ্রুপ তাদের সেবা ও কার্যক্রম তুলে ধরে স্টল স্থাপন করেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২