মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিটি ব্যাংকের ডিএমডি হলেন সায়েফ উল্লাহ কাউসার
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৭ পিএম |

সিটি ব্যাংকের ডিএমডি হলেন সায়েফ উল্লাহ কাউসারএকেএম সায়েফ উল্লাহ কাউসারকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে সিটি ব্যাংক। সম্প্রতি তাকে এই পদোন্নতি দেওয়া হয়। তিনি একই ব্যাংকে সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়েফ ২০১৯ সালে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকের একটি শক্তিশালী ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সায়েফ এর আগে সিটি ব্যাংক-এনএ (বাংলাদেশ ও ফিলিপাইন), প্যাসিফিক বিডি টেলিকম লিমিটেড এবং কেপিএমজির (বাংলাদেশ ও কাতার) বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইংল্যান্ড এবং ওয়েল্সের (আইসিএইইউ) অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২