বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩২ এএম |

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহতপাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। যাত্রাপথে কালিকাপুর চিনিকল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করেন। স্থানীয়রা শব্দ পেয়ে দৌঁড়ে এসে দেখেন সজীব মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, চিনিকল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সজিব সেই থামানো গাড়িকেই সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২