সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
সারাদেশে ৯০ প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৬ এএম |




আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে দেশের বিভিন্ন বাজারের ৯০টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অধিদপ্তরটির ৪১টি টিম সারাদেশের ৫৩টি বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।
এরমধ্যে, রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট, মিরপুর-১ বাজার, কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ কাঁচা বাজার, যাত্রাবাড়ী ও কুতুবখালী বাজার এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় ৩৮টি টিম একযোগে এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২