সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানালেন ভারতের সেনাপ্রধান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪০ পিএম |

বাংলাদেশের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানালেন ভারতের সেনাপ্রধানবাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর একটায় টেলিফোনে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে এ আমন্ত্রণ জানানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আগামী ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি)-এ যোগদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে এ আমন্ত্রণ জানান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের সেনাবাহিনী প্রধানকে এই সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের আনুমানিক ১৭ জন সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন বলে জানা যায়। এই আমন্ত্রণের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও  সুদৃঢ় হবে বলে আশা করা যায়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২