মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ এএম |

 চান্দিনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান
কুমিল্লার চান্দিনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে  ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কুমিল্লা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহকারী পরিচালক লিটন চন্দ্র সরকারের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা পূজা উদযাপন পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাবেক ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, কুমিল্লা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, চান্দিনা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি কালী ভূষণ বকসী, চান্দিনা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দিপক আইচ।
ধর্মীয় আলোচক বক্তব্য রাখেন শ্রীকাইল  সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।
প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা সাকতলা রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির কেন্দ্র শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র পাল।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন চান্দিনা উপজেলা ভোমরকান্দি শ্রী শ্রী দুর্গা মন্দির কেন্দ্র শিক্ষক ইতি রানী চক্রবর্তী।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২